বাবুল রহমান রবিন গাইবান্ধা প্রতিনিধি
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আজ বৃহপতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।
এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে প্রাণিসম্পদ দুদিন ব্যাপী মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল বসানো হয়। এর মধ্যে ছিল উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি স্টল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস স্টল, পোষা পাখির স্টল এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল। পাশাপাশি মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দর্শনার্থী ও খামারিদের নজর কাড়ে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.