এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আওয়ামী লীগ নেতা কর্মীদের যে সব বিএনপি'র নেতা কর্মীরা সহযোগিতা করছে তাদের নাকি তালিকা করবে বিএনপি? কথাটা হাস্যরসাত্মক মনে হওয়ার-ই কথা। যে বা যাদেরকে ওই তালিকা করার দায়িত্ব দেয়া হবে তারা নিজেরাই তো ওই কর্মের সাথে জড়িত থাকতে পারে?
বলাবাহুল্য যে,আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি'র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার
বলে মনে করছেন দলের জন্য সর্বোচ্চ ত্যাগী হওয়ার পর বর্তমানে একেবারেই উপেক্ষিত অনেক নেতা কর্মীরা।
সুতরাং, কার কি মনে হয়-যারা তালিকা করবেন সেই তালিকায় তাদের ভাই-ব্রাদারদের নাম ও উঠে যেতে পারে?
অবশ্য, তালিকা যদি সঠিক ভাবে করা যায় আর কি তাহলে বিএনপি'র ভিতর লুকিয়ে থাকা সুযোগ সন্ধানীদের উঠে যাওয়ার সম্ভাবনা।
অনেকে বলেন, তাদের মনে হয়- সম্ভবত: দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশ ক্রমে কেন্দ্রীয় বিএনপি এমন একটা উদ্যোগ নেয়ার কথা বলতে পারে।
তবে, তালিকা করার বিষয়ে মনো স্থির করার আগে খতিয়ে দেখতে হবে- বিগত আওয়ামী জামানায় কোন্ কোন্ বিএনপি নেতাদের আর্থিক অবস্থা এবং ঘর/বাসা-বাড়ি কেমন ছিলো। আর আওয়ামী সরকারের পতন ঘটার পর থেকে তাদের চালচলন কেমন থেকে কেমন হয়েছে। এর পর বিএনপি ক্ষমতায় আসার পর ওই সব বিএনপি নেতা নামধারীদের মধ্যে কে, কে গাড়ি-বাড়ি, ব্যাংক-ব্যালেন্স সহ রাতারাতি আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত হয়েছে।
এক কথায়- যে সব নেতা নামধারীরা অতিত সময়ে ১০ টাকা খরচ করতে ও যাদের কষ্ট হতো তারা এখন ১০ লাখ বা কোটি টাকার মালিক হয়ে গেলো কি ভাবে। এবং যারা অতিত সময়ে গাড়ি ভাড়ার অভাবে নিয়মিত বাড়ি থেকে বাজারে ও আসতে পারতো না তারা এখন রঙবেরঙের দামি দামি প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল কিনে নিয়ে তা হাঁকিয়ে চলে কই ভাবে।
প্রতিবেদনের আলোচ্য বিষয় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা। এখানে বর্তমান সময়ে যে সব নেতা নামধারী ব্যাক্তি রঙবেরঙের দামি দামি প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল কিনে নিয়ে তা হাঁকিয়ে চলাফেরা করে যাচ্ছে অতীত সময়ে তাদের কি ছিলো তা খতিয়ে দেখলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
উপরোল্লিখিত বিষয়ে গোয়েন্দা সংস্থার মতো ওই রকম লোক দিয়ে তালিকা করলে বিএনপি'র ভিতর লুকিয়ে থাকা নেতা নামধারী অনেকজন বিএনপি থেকে বাদ পড়ে যেতে বাধ্য হবে বলে মনে করছেন এখানকার বিএনপি'র জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা অনেক প্রবীণ দল পাগলরা।
যদি সেই রকম ভাবে করা হয় এবং বিএনপি থেকে একাধিক জন বহিস্কার হয়ে হয়ে গেলে তাতে করে বিএনপি'র সু'নাম আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে বৈ কমবে না।
বিএনপি'র একাধিক নেতা কর্মীরা বলছেন-প্রাসঙ্গিক বিষয়ের ওপর লেখা গুলো দল প্রেমিক বিএনপি'র কোনো নেতা কর্মীর গায়ে না লাগলে ৫ আগষ্টের পর থেকে দলের মধ্যে ঢুকে পড়া অনুপ্রবেশ কারী-হাইব্রিড এবং সুবিধা বাদীদের গায়ে লাগতে ও পারে। আর তা যদি হয় ও তাহলে তাতে তো করনিয় কিছু-ই নেই।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.