এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড জামালপুর খালপাড় জাহেদ স্টোর এন্ড ভাত ঘরের সামনে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ৪নং মাইচছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাহারটিলা নুনছড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র।
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানা গেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.