এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের উত্তরে ধুমঘাট ব্রীজ থেকে দক্ষিণে বড় দারোগারহাট পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লক্ ডাউনের কোনো প্রভাব পড়েনি। এখান দিয়ে যথারিতি সকল ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল ধরনের কার্যক্রম প্রভাব বিহীন স্বাভাবিক থাকতে দেখা যায়।
তবে, মীরসরাইয়ের কোথাও কোথাও রাতের অন্ধকারে এবং ভোর রাতের দিকে পলাতক থেকে এসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলো বলে একাধিক সূত্র জানায়। কিন্তু, বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের কঠোর অবস্থান এবং সড়কে মোটরসাইকেল নিয়ে পাহারা দেয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে বলে বিএনপি'র পক্ষ থেকে জানানো হয়েছে।
তথাপি, একদল দুর্বৃত্ত ভোর রাতের দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করে জানান।
এ ছাড়া এক-ই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মীরসরাই উপজেলাল ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকায় বড় বড় গাছের গুড়ি রাস্তায় ফেলে রেখে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে খবর পেয়ে বিএনপি’র নেতা- কর্মীরা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাস্তায় ফেলে রাখা গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। এর বাইরে আর তেমন কোনো বৃৎশৃঙ্খলার খবর বিহিীন পরিস্থিতি স্বাভাবিক ছিলো। এদিকে এমন ঘটনা অস্বীকার করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন স্থানীয় সাংবাদিকদের বলেন, কেউ গাছ কেটে রাস্তায় ফেলে যানচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি। প্রাকৃতিক দুর্যোগের কারনে একটি গাছ ভেঙ্গে রাস্তায় পড়ে গেলে তাতে যানচলাচলে সামান্যক্ষণ ব্যাহত হয়। তবে, বিএনপি’র নেতা-কর্মীরা ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগীতায় উক্ত গাছের গুড়ি সরাতে গেলে দেখতে পায় ওইগুলো গাছ কাটার যন্ত্র (করাত) দিয়ে কাটা। এতে ওসির কথায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.