
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বের করা বিএনপি'র মোটরসাইকেল শোডাউনে হামলায় ২ নেতা নিহত হয়েছেন। বিএনপি'র পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ কে দায়ী করে বলা হয়েছে বিএনপি'র প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলায চালিয়ে দলের ২ জন হত্যা করেছে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোল্লা (৪৬) ও কালিয়া উপজেলা জাসাস'র সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৪)। ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শোভাযাত্রাটি বেন্দারচরে পৌঁছালে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ও দেয়া হয়। গুরুতর: আহত অবস্থায় খুলনায় নেয়ার পথে উক্ত দু'জনের মৃত্যু হয়।
ওই হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.