বাবুল রহমান রবিন গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ বিকাশে ‘আমরাও ছড়াবো আলোর সুবাস’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসান কবির ও ডিবিসি বাংলার জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুল হক।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সচেতনতা, নৈতিক মূল্যবোধ, ইতিবাচক চিন্তা ও আলোকিত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত শিক্ষার্থীরা।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করায় প্রধান অতিথি ইউএনও সবুজ কুমার বসাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর শামছুল হকের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন আয়োজকরা। এ ছাড়া স্বাধীনতা রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় এবং আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি রহিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, মানবিকতা ও আলোকিত চিন্তার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.