(জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম)
ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারী কর্তৃক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির তীব্র প্রতিবাদে আজ রাজধানীর ইসিবি চত্বরে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জাতীয়তাবাদী অব: ফোর্সেস ফোরাম (আবেদিত) ঢাকা মহানগর উত্তর শাখা’ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
আজ ১২ই নভেম্বর২০২৬ইং রোজ বৃহস্পতিবার বিকাল ০৩:০০ ঘটিকায় রাজধানীর ইসিবি চত্বর (বটতলা) এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনজীবন যারা বিপর্যস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
প্রধানমন্ত্রী ঘোষিত ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এবং উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল মোঃ জগলুল আহসান। এছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ ফোরামের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও নেতাকর্মীগণ দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.