গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : মাবিয়া খানম।
গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়ক, টুঙ্গিপাড়া, ১০ নভেম্বর।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সকাল থেকেই টুঙ্গিপাড়া বাজারে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। দোকানে দোকানে শাটার নামানো ছিল। রাস্তায় মানুষের জটলা ছিল। বিএনপি অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মিছিলটি গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কের টুঙ্গিপাড়া অংশে এসে বিএনপি অফিসের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অফিসের সামনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সড়কের মাঝখানে জিনিসপত্রে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভ কারিরা।
এছাড়া হরতাল চলাকালে গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে সড়ক অবরোধ এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
হরতালের কারণে টুঙ্গিপাড়া হয়ে গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে আটকা পড়েন শত শত যাত্রী, পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স।
এছাড়া গোপালগঞ্জ এর সমস্ত দোকান পাট মার্কেট বন্ধ রয়েছে হরতালের কারনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে সামনে রেখে এই হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরতাল সমর্থকরা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.