
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে সার পাচার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র কয়েক জন গ্রেপ্তার হওয়ার কথা পত্রিকায় আসায় ওই সব সাংবাদিকরা বিএনপি'র কতিপয় নেতা নামধারীদের কাছ থেকে বাহবা পাচ্ছে !
সূত্র মতে, মীরসরাই বিএনপি'র নেতা নামধারী মিয়া ভাইয়েরা কে, কেমন আছেন? বিষয়টি হাস্যরসাত্মক হলে ও দলের তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা কর্মীরা ওই সব বিএনপি'র নেতা নামধারীদের কাছে তা জানতে চেয়েছেন।
উল্লেখ্য, আজকের মীরসরাইয়ের গরম খবরাখবর পত্রিকায় দেখেছেন তো ওই সব বিএনপি'র নেতা নামধারীরা ব্যাক্তিরা? না দেখে থাকলে খুব তাড়াতাড়ি দেখে নিয়ে মনকে শান্তনা দিতে পারেন তারা। বলাবাহুল্য যে, মীরসরাইতে থাকা বিএনপি'র নেতা নামধারীদের ফেয়ারি দোস্ত সাংবাদিক নামধারীরা বিভিন্ন পত্রিকায় লিখেছে সার পাচার চক্রের সদস্য বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ!
অবশ্য, যে কোনো অপরাধ মূলক ঘটনার সাথে জড়িত যে-ই হোক তাকে পুলিশ/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে যে সেটাই স্বাভাবিক। আর ওই সব ঘটনার সাথে জড়িত কারো রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না/থাকতে পারবে ও না। কিন্তু, মীরসরাইতে কিছু সাংবাদিক রয়েছে যাদের শরীর থেকে এখনো আওয়ামী গন্ধ যায়নি! আর সেই কারণে তারা ঘটে যাওয়া যে কোনো ঘটনার সাথে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো না কোনো নেতা কর্মীর নাম-গন্ধ পাওয়ার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে লেখার জন্য! পারলে তাদের ছবি/ভিডিও করার জন্য বা সংগ্রহ করার জন্য বিরামহীন তৎপরতা চলে। যাহা আগে থেকে যেমন চলে আআসছিলো তেমন এখনো চলছে!! বিএনপি'র সাইনবোর্ড ব্যবহার কারী গুটি কয়েক নেতা নামধারী দুই নম্বরী ব্যাক্তি বিশেষের সাথে রহস্য জনক একটি নীবিড় সম্পর্কের আলোকে তারা শেল্টার পায় বলে ওই রকম কর্ম সাধনে ভূমিকা রাখার সাহস পায় বলে বিএনপি'র নিবেদন প্রাণ অনেক সাধারণ নেতা কর্মীরা মনে করেন।
দলের যা-ই হোক্ বই তাদের রাজনৈতিক সহকর্মী কার কি হচ্ছে তা ওই সব সুবিধা ভোগী বিএনপি'র নেতা নামধারীরা সেই বিষয়ে চিন্তা ও রাখে না মাথায়! তাদের দরকার দল নয় সুবিধা হাতিয়ে নেয়া।
আর সেই নিরিখে আজকে বিভিন্ন পত্রিকায় যখন তাদের শেল্টারে থাকা ওই সব সাংবাদিক নামধারীরা বিভিন্ন পত্রিকায় নিউজ লিখলো সার পাচারের সাথে জড়িত বিএনপি'র ওমুক তমুক নেতাকে পুলিশ গ্রেপ্তার করছে তখন তাদের কাছে মনে ড়য় বেশ খুশি লাগছে।
এই ভাবে দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার দুরভিসন্ধির সাথে বিএনপি'র যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ও উঠেছে দলের তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা কর্মীদের কাছ থেকে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.