
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেয়া হয়েছে। আদালত চত্বরে এক গণমাধ্যম কর্মীর সাথে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
৭ নভেম্বর (শনিবার ) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।
উক্ত অনুষ্ঠান'র আয়োজক সংশ্লিষ্টরা জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার অন্তত: ১৭ দিন আগেই পরীমনির সাথে চট্টগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকার চুক্তি সম্পন্ন হয়েছিলো।
তবে, সাংবাদিকদের পেশাগত সম্মান রক্ষা ও তাদের যুক্তি সঙ্গত দাবির প্রতি সমর্থন জানিয়ে ওই চুক্তি বাতিল করে তাকে বাদ দেয়া হয়েছে। ইতো মধ্যে পরীমনিকে ছাড়া অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে উক্ত অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এর পর পর-ই চট্টগ্রামের অধিকাংশ সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান।
তারা স্পষ্ট জানিয়ে দেন, ভুক্তভোগী সহকর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত চট্টগ্রামবাসী ও সাংবাদিকরা তাকে কোনো অবস্থাতেই মেনে নেবেন না।
শেষ মুহূর্তের পাওয়া সংবাদে জানা গেছে, শেষ পর্যন্ত সাংবাদিকদের সেই প্রতিবাদের মুখেই নতি স্বীকার করতে হলো অনুষ্ঠান আয়োজকদের।
এবং অনুরূপ ভাবে সারা দেশের সব সাংবাদিকরা পরিমনিকে বয়কট করার দাবি জানান
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.