সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘা থানায় আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ১৮ পিস ইয়াবাসহ মো. নাঈম মন্ডল (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত নাঈম মন্ডল বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া মিয়াপাড়া গ্রামের মো. ইস্তা মন্ডলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার এসআই শেখ আবু জামিল হাসানের নেতৃত্বে পরিচালিত ওই রাতে পরিচালিত অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম মন্ডলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের কথা স্বীকার করেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, "মাদক নির্মূলে আমাদের থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ দিনের প্রথমার্ধেই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.