
নিজেস্ব প্রতিবেদক সাগর
সাপাহারে প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের দিবর মোড়ে সাপাহার প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, মুরাদ শাহ্ চৌধুরী ও আবু হাসনাত রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা।
আয়োজকরা জানান, আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হলেও মূলত মেলার কার্যক্রম শুরু হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে। মাসব্যাপী এ মেলায় তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের বিপণন ও প্রদর্শনী থাকবে প্রধান আকর্ষণ হিসেবে।
এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, জাদু প্রদর্শনী, মোটরসাইকেল খেলা, ভূতের বাড়ি, নাগরদোলা, বিভিন্ন খাবারের দোকান এবং শিশুদের জন্য বিশেষ খেলাধুলার ব্যবস্থা। আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার এবং দেশীয় পণ্যের বিপণনে নতুন সুযোগ সৃষ্টি হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.