রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকা থেকে ইশরাত জাহান আতিয়া (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. আজিজুল ইসলাম চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রিমা থানার ২৬ নম্বর ওয়ার্ডের ভদ্রা (রাঃসিঃকঃ) এলাকা থেকে নিখোঁজ হয় আতিয়া। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আতিয়ার বাবার নাম মো. আজিজুল ইসলাম। তাদের ঠিকানা রাজশাহী নগরীর ভদ্রা এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।
এ ঘটনায় ৩১ অক্টোবর চন্দ্রিমা থানায় জিডি করেন আজিজুল ইসলাম।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরীটির সন্ধান পেলে ০১৭২৫০১৮৬৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.