মোঃ নিয়াজ মাসুদ স্টাফ কোয়ার্টার
নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা ও ঘোড়াদিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নগদ টাকা, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করে বলে জানা গেছে। এসআরবি-১১। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নরসিংদীর শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি বিদেশি রিভলবার, একটি দেশিয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রিনটথ্রি গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সীসা কার্তুজ, ৯টি দেশিয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.