রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার কামারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর হলেন আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সকল প্রকার বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও অবৈধভাবে সার সংগ্রহ করে বিক্রি করছিলেন।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.