থেকে ফারুক আহমেদঃ
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের উপজেলা শাখা অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর ) সকাল ৯.০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সিরাজগঞ্জের তিনটি উপজেলার জনগুরুত্বপূর্ণ মোহনায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশে রায়গঞ্জ উপজেলা শাখার অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী সাবেক শিক্ষক আলহাজ্ব সাখাওয়াত হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা শাখার সাংগঠনিক, রায়গঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও শাহাজদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের পরিচিতি সংক্ষিপ্ত আলোচনায় তিনি তার বক্তব্যে এই ভাবে কথা গুলো তুলে ধরেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ একটি সংস্কারবাদী ও মধ্যপন্থী ইসলামী আন্দোলন। এ আন্দোলন সর্বস্তরের মানুষের নিকট নির্ভেজাল তাওহীদ-এর দাওয়াত পৌঁছে দিতে চাই। এ আন্দোলন যাবতীয় শিরক-বিদ‘আত ও তাক্বলীদী ফির্কাবন্দীর বেড়াজাল থেকে মুক্ত হ’য়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও খোলা মনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী নিজ নিজ জীবন, পরিবার ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করে। এ আন্দোলন ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন এবং জীবনের সকল দিক ও বিভাগে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের দায়িত্বানুভূতি সৃষ্টি করে। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের রায়গঞ্জ উপজেলা শাখার মাননীয় কর্মী সরোয়ার হোসেনের আহলে হাদীছ আন্দোলন কি চাই? কেন চাই? কিভাবে চাই? তার প্রশ্নের জবাবে রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক শিক্ষক আলহাজ্ব সাখাওয়াত হোসেন মাষ্টার বলেন,আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ চাই ১, মানুষের সার্বিক জীবনে তাওহীদ ইবাদত তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা।
২, মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি হোক এটা চাই।
৩, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরীকা চালু হোক আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ তথা আমরা এটা চাই।
বিশেষ অতিথি হিসেবে ঈমান ও আকীদার উপর বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা শাখার অর্থসম্পাদক ও রায়গঞ্জ, ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আলহাজ্ব আব্দুল বারীক আকন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আমশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক।
এ সময় উপস্থিত আরো ছিলেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়িক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, সাংবাদিক ফারুক আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ঝুন্টু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক একরামূল হক, যুব বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়িক হাসান আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানুষের গোড়া সকল বিধান বাতিল করে ওহীর বিধান মেনে নিয়ে আমাদের সবাইকে মহান আল্লাহতালার মনোনীত দিন ও আমাদের মুক্তির কান্ডারী রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম আমাদের কর্মে প্রতিটি মানুষের রিদয়ে প্রতিষ্ঠার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব ও ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। তারা আরো বলেন,অবশ্যই আমরা আখেরাতকে ভয় করে স্পষ্ট ভাবে অহির বিধান প্রচারে করাই আমাদের সকলের মূল দায়িত্ব। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায়না এবং যারা সৎপথ প্রাপ্ত। প্রচার সম্পাদক ফারুক আহমেদ বলেন,আমাদের অফিস করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো এখনে জ্ঞান গর্ব ইসলামের সকল বই থাকবে যা মানুষের দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তির জন্য দ্বীনি শিক্ষা থাকবে যা পড়ে মানুষের দ্বীনি উপকারিতা লাভ করবে। মুসলিম শরিফের ১০১৭ নম্বর হাদিস উল্লেখ করে তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন উত্তম পন্থা প্রবর্তন করে, তার জন্যে রয়েছে এর সওয়াব এবং যত মানুষ এই পন্থার উপর আমল করবে,তাদের সওয়াব - আসবে পালনকারীদের সওয়াব মোটেও রাস করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন কু - প্রথা প্রবর্তন করে, সে তার গোনাহ্ ভোগ করবে এবং যত মানুষ এই কু প্রথা পালন করতে থাকবে, তাদের গোনাহ তার আমলনামায় লিখত হবে।
বক্তারা আরও বলেন, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক একটি ইসলামী দল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথেই আমাদের পথচলা, রায়গঞ্জ উপজেলা অফিস কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আরো একটি দ্বীন কায়েমের পাঠশালা তৈরি হলো, আলহামদুলিল্লাহ।
উপজেলা আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের অফিস উদ্বোধন ও আলোচনা সভা ও চা চক্র শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব সাখাওয়াত হোসেন মাস্টার বৈঠকী দোয়া পড়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.