নিজস্ব সংবাদদাতা
গোদাগাড়ী: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ সামনে রেখে গোদাগাড়ীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সাধারণ শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চাইছেন প্রার্থীরা।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ীর ডাইংপাড়া ও মাটিকাটা রেলগেট এলাকায় নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়।
অল্লিউল্লাহ জিয়ার সভাপতিত্বে সভায় প্রার্থীরা শ্রমিকদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম তোতা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রফিকুল ইসলাম পাখি, যার নির্বাচনী প্রতীক টিয়া পাখি।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আবুল হোসেন (মোরগ প্রতীক) ও মোহাম্মদ গাজী (উট প্রতীক) এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (ক্রিকেট ব্যাট প্রতীক) শ্রমিকদের সমর্থন কামনা করেন।
মতিউর রহমান ও ইব্রাহিম হোসেন উজ্জল যৌথভাবে সভাটি পরিচালনা করেন।
সভায় বক্তারা আরো বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তারা কাজ করতে চান। এ জন্য শ্রমিকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তারা।
নির্বাচনকে ঘিরে গোদাগাড়ীর ডাইংপাড়া ও মাটিকাটা এলাকায় প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মানচিত্র দেখুন
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.