জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি
নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসা'র যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ অক্টোবর বুধবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা'র প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার। প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা অত্যন্ত আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরষ্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এসব শিক্ষা সহায়ক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খাঁন, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খাঁন, আলমগীর আলম, মোঃ বাবুল, অভিভাবক রেজাউল করীম, ফয়সাল ইজদানি, ইমাম হোসেন প্রমুখ। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলি, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হামদ, না'ত, আরবি-ইংরেজি কথপোকথন ও বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি বছরব্যাপী চিত্রাংকন, ক্রীড়া, বক্তৃতা, বির্তক ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য তিনি উপস্থিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলি ও অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। শেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.