
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের অদুরে আনোয়ারা জুট মিলস্ সংলগ্ন এলাকায় ২১ অক্টোবর (বুধবার) ১০ টার দিকে একটি মাইক্রোবাস বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের সাথে ধাক্কা খেয়ে চুর্নবিচুর্ন হয়ে যায়। এতে মাইক্রোতে থাকা মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। এবং এক-ই পরিবারের ৪ জন গুরুতর: আহত হয়। আহতদের সেখান থেকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
নিহত মা-মেয়ে দু'জন হলেন-রোজীনা আক্তার (৫৮)
ও নাজমা আক্তার (৪৮)।
তাদের বাড়ি জয়পুর হাট। তারা থাকতেন ঢাকার মোহাম্মদপুর এলাকায়।
তারা ঢাকা থেকে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় বসবাসকারী এক নিকটাত্মীয়ের কবর জিয়ারত করতে যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা খায়।
এতে মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয়েছেন- নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাদের দুই ছেলে সহ ৪ জন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.