
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের আবুরহাট
'শহীদ জিয়া ম্মৃতি সংসদ'র উদ্যোগে 'কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান বিকাশ নয়, বিনাশের কারণ' বিষয়ে আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জন কারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি'র এমপি নুরুল আমিন।
১২ অক্টোবর (সোমবার) দুপুরে আবুরহাট স্কুল প্রাঙ্গণে স্থানীয় ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা মঞ্জুরুল হক মঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমন মহৎ একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজন কারীদের ধন্যবাদ জানিয়ে নুরুল আমিন এমপি বলেন, এই ভাবে মীরসরাই উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখায় মনোনীবেশ করন এর পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য ওই রকম ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেয়া একান্ত অপরিহার্য।
এই বিষয়ে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং অভিভাবকদের সোচ্চার ভূমিকা রাখার আহবান জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.