নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার এজাহারনামীয় দীর্ঘদিনের পলাতক আসামি রানেজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে উপজেলার জোতজয়রাম হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানেজ উদ্দিন ওই এলাকার আহমদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা থানার মামলা নম্বর ২১(১)২৬-এর ৯(১) ধারায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি রানেজ উদ্দিন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিজ বাড়িতে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান তাকে গ্রেপ্তার করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রানেজ উদ্দিনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.