
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : দেশের বৃহত্তর বিভাগ এবং দেশের লাইফলাইন খ্যাত বন্দর চট্টগ্রামে বিএনপি'র রাজনীতিত দুই সিংহ পুরুষ আসলাম চৌধুরী ও ডাক্তার শাহাদাত হোসেন। একজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ও কোণঠাসা এবং অপরজন সিটি মেয়র হয়ে ও নানাবিধ: ষড়যন্ত্রের শিকার। ওরা দুই জন বিহীন উত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহানগর মুলত: বিএনপি'র রাজনীতি অচল যে সেই কথা দলের হাইকমান্ড থেকে শুরু করে সর্ব নিম্নে সাধারণ নেতা কর্মীরা পর্যন্ত জ্ঞাতসার।
তার পর ও বর্তমান ক্ষমতাসীন বিএনপি'র ভিতর লুকিয়ে থাকা কিছু কু'চক্রি নেতা নামধারীদের হিংসার বশবর্তী হয়ে রাজনীতির মাঠে জিম্মি হয়ে থাকতে বাধ্য হচ্ছে তাদেরকে। যার প্রভাব উত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহানগর বিএনপি'র রাজনীতির ওপর পড়ছে।
অনেক কিছু সহ্য করে এবং ধৈর্য ধরে দিন-রজনী পার করে যাচ্ছেন তারা দু'জন।
কথায় বলে- সীমা ছাড়া হিংসাত্মক মনোভাবের রোষানলে পড়ে সহ্যের খেই হারিয়ে ফেলে ধৈর্যের সীমা অতিক্রম করে গেলে যে কেউ উল্টে যেতে পারে। আর সেই রকম কিছু যদি হয়েই থাকে তাহলে পুরো চট্টগ্রামের রাজনীতিত প্রভাব পড়তে সময় লাগবে না বলে এমন মনোভাব পোষণ করে বলছেন চট্টগ্রামের অনেক দল নিবেদিত প্রাণ নেতা কর্মীরা।
তবে, এ ও সত্য যে, আসলাম চৌধুরী ও ডাঃ শাহাদাত দলের পরিক্ষিত নেতা বলে এতো সহজেই তারা কোনো ক্রমেই উল্টে যাবে না বা যেতে পারেন ও না।
আর যদি উল্টে ও যান তাহলে তারা নিজেরা ও ভুল করবেন এবং নিজের পায়ে নিজেই কুড়াল মারার সামিলে পরিনত হবেন।
আসলাম চৌধুরী যদি বা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অধিবাসী হিসেবে এখন থেকে পুরো জনসমর্থন নিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন কিন্তু, তার রাজনীতির সীমাবদ্ধতা শুধু সীতাকুণ্ড উপজেলাতেই নয় পুরো চট্টগ্রাম (উত্তর) ব্যাপী। আর ডাক্তার শাহাদাত হোসেন দল মনোনীত হয়ে গত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলে ও তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেয়া হয়েছিলো। আর যার কারণে তিনি আইনের আশ্রয় নিতে গিয়ে মামলা ঠুকে দিয়েছিলেন আদালতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে সু'চারু রুপে কর্ম সাধনে অগ্রগামী থাকলে ষড়যন্ত্রকারী মহল বিশেষ তার প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তার একক প্রচেষ্ঠায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নানাবিধ: উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি করে চলেছে।
এমতাবস্থায় দলের ভিতর লুকিয়ে থাকা নেতা নামধারী কিছু ষড়যন্ত্রকারী ব্যাক্তিরা তার যোগ্যতা সম্পন্ন কর্মে ঈষান্বিত হয়ে তাকে বে কাদায় ফেলার অপচেষ্টায় মেতে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অথচ, তারা একটি বার ভাবনায় রাখছেন না যে, ডাক্তার শাহাদাত হোসেন বিহীন চট্টগ্রাম মহানগর বিএনপি'র রাজনীতি মুলত: মৃত। সুতরাং, একদিকে সীতাকুন্ডের বিএনপি ও গণমানুষের প্রাণ আসলাম চৌধুরী এবং অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি'র চালিকাশক্তি ও সাধারণ নেতা কর্মীদের শক্তি সাহসের প্রতীক ডাক্তার শাহাদাত হোসেন ক্ষমতাসীন দল বিএনপি সব রকম সুযোগ সুবিধা প্রদান এর মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম মহানগর বিএনপি'কে জিইয়ে রাখার দর বলে মনে করছেন অগনিত দল প্রাণ নেতা কর্মী এবং রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.