
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১০/১০/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুরবাবু’র ১৬তম শাহাদাত বার্ষিক্ ীউপলক্ষ্যে শনিবার বিকেলে বনপাড়া পৌরশহরের বাসস্ট্যান্ডে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের ৮ অক্টোবরে বেলা ১২ টায় তাকে কুপিয়ে ও লাঠিপেটা করে নিমমভাবে হত্যা করে দুবৃত্তরা। সানাউল্লাহ নুরবাবু বনপাড়া পৌরশহরের ৩ নং ওয়াডের মরহুম ডাঃ সাবের হোসেনের পুত্র, বনপাড়া পৌর বিএনপি’র সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। এছাড়া সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সানাউল্লাহ নুরবাবু’র সহধমিনী বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম প্রমুুখ।
প্রধান অতিথি এ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সানাউল্লাহ নুরবাবু’র হত্যাকারীদের অবশ্যই বিচার হবে। যেখানে এ হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ্য হয়ে আছে, সেখান থেকেই বিচার প্রক্রিয়া চালু করা হবে। অন্যান্য বক্তাগণ এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন এবং ১৫/১৬ টি বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.