
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল দেশের সবচেয়ে বেশি আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলিনগর বাহাদুর ঘোনা এলাকা থেকে শর্টগান, চাইনিজ পিস্তল, গুলি ও চাঁদা সংগ্রহের তালিকা বই সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম) এর দিক-নির্দেশনায় এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নের্তৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা আলিনগরের বাহাদুর ঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ আলিনগর ক্যাম্পের টহল দল অংশগ্রহণ নেয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা ও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন।
জঙ্গল সলিমপুরের বিস্তৃত পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে অভিযান পরিচালনা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জিং ব্যপার বটে।
তথাপি, প্রতিকূল ভূপ্রকৃতি অতিক্রম করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যস্থল শনাক্ত করে সতর্কতা ও কৌশলের সাথে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাসেল (৩০) তার নামে পূর্বে ৩টি অস্ত্র মামলা ও রয়েছে, মোঃ মোরশেদ (৩৩) তার পূর্বে ২টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা রয়েছে, মোঃ বাবু (৩২) ও মোঃ সাব্বির (৩২) তারা চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বিভিন্ন সমাজে বসবাস করছিলেন বলে তথ্যসূত্র জানান দিয়েছে।
অভিযানে ১টি শর্টগান, ১টি চাইনিজ পিস্তল, ৯টি সীসা বুলেট, ৬টি কার্তুজ বুলেট, ১টি টেডা, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক ও চাঁদা সংগ্রহের তালিকা সংবলিত ১টি বই জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড সম্পর্কে আরো তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.