
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পাত্তার পুকুর এলাকায় মোঃ রাকিব হোসেন (২৪) নামে এক যুবক বিষ প্রাণ করে আত্মহত্যা করেছে।
সূত্র জানায়, দিন গত রাতের কোনো এক সময় সে নিজের ঘরে এমন আত্মহত্যার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। সকালে পরিবারের লোকজন ঘটনা সম্পর্কে জানতে পারেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
এর বাইরে ঘটনার কারণ সম্পর্কে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.