বিশেষ প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ সমাজ গড়তে প্রার্থী হিসেবে সামনে এসেছেন তরুণ প্রকৌশলী আরিফুজ্জামান সোহেল। শাসক হিসেবে নয়, বরং সাধারণ মানুষের একজন বিশ্বস্ত ‘সেবক’ হয়ে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান তিনি। মানবিক দৃষ্টিভঙ্গি, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, মাদক-সন্ত্রাসমুক্ত পরিবেশ এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন এলাকার সাধারণ ও গরিব মানুষের কান্ডারী হিসেবে।
১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে জানা যায়, এলাকার অবহেলিত মেহনতী ও খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখে দীর্ঘদিন ধরেই পাশে আছেন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। স্থানীয় বাসিন্দারা তাঁকে কেবল একজন শিক্ষিত প্রতিনিধি হিসেবেই দেখছেন না, বরং গরিবের প্রকৃত বন্ধু এবং পরিবর্তনের প্রতীক হিসেবে গণ্য করছেন।
নিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল বলেন,
"আমি এই ওয়ার্ডের সন্তান। এলাকার মানুষের দুর্ভোগ, জলাবদ্ধতা, আলোকস্বল্পতা কিংবা সামাজিক সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি। আমার অন্যতম প্রধান লক্ষ্য রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা। আমার লক্ষ্য শাসক হয়ে ক্ষমতা উপভোগ করা নয়, বরং নগরবাসীর সেবক হয়ে প্রতিটি ঘরে ইতিবাচক পরিবর্তন পৌঁছে দেওয়া। ১৮ নম্বর ওয়ার্ডকে একটি মডেল, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল অঙ্গীকার।"
তিনি আরও বলেন, একটি বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে প্রকৌশলবিদ্যার বাস্তব প্রয়োগের মাধ্যমে আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন করা হবে। রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা সুসংহতকরণ, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষায় সহায়তা প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
এলাকার প্রবীণ নাগরিক ও ভোটারদের মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ডের দীর্ঘদিনের নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যা সমাধান করা সম্ভব। সৎ, কর্মঠ এবং সহজলভ্য প্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল ইতোমধ্যে সব বয়সের মানুষের আস্থা অর্জন করেছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডকে বৈষম্যহীন, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও প্রযুক্তিবান্ধব একটি আধুনিক নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডবাসীর পূর্ণ সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন এই তরুণ কাউন্সিলর প্রার্থী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.