
নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের একমাত্র খালটি ময়লা-আবর্জনা, কচুরিপানা ও ভেঙে পড়া গাছে ভরাট হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কার না করায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে খালের পাশের এলাকায় বসবাসকারী মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এলাকাবাসীর অভিযোগ, খালে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার পাশাপাশি ব্রয়লার মুরগির নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য ফেলা হচ্ছে। এতে খালের পানি দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া খালের বিভিন্ন স্থানে কচুরিপানা জমে রয়েছে। কোথাও কোথাও দীর্ঘদিন ধরে গাছ ভেঙে পড়ে থাকায় খালের স্বাভাবিক পানি প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, খালের এমন দুরবস্থার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে খালের পাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় খালটি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করা জরুরি হয়ে পড়েছে।
এলাকাবাসী খাল থেকে ময়লা-আবর্জনা, কচুরিপানা ও ভেঙে পড়া গাছ অপসারণের পাশাপাশি খালে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে খালের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে নিয়ামতপু উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন,খাল দূষণ রোধে খুব অল্প সময়ের মধ্যে কাজ করা হবে, সেই সাথে কেউ যেন কোন প্রকার ময়লা আবর্জনা খালে ফেলতে না পারে সেটিরও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অল্পদিনের মধ্যেই, ইকো সোসাল ডেভলপমেন্ট প্রকল্পের মাধ্যমে খালের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.