গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের
কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস' (এসএসএস)-এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের টেকসই ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের মধ্যে শৈশব থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল কালিহাতী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পাল।
আয়োজক সংস্থা এসএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন নেইম ও প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী মো. আক্কেল আলী, পরিবেশ কর্মকর্তা তুষার পাল এবং কালিহাতী শাখার ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও বিপ্লব সরকার।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাজাহান মন্ডল, সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিন এবং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল আহমেদ, সদস্য ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
সংস্থার আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন জোরদার করতে এসএসএসের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।মাঝে পরিবেশবান্ধব সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস' (এসএসএস)-এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পরিবেশের টেকসই ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ সুনিশ্চিত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের মধ্যে শৈশব থেকেই পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল কালিহাতী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. এনামুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পাল।
আয়োজক সংস্থা এসএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন নেইম ও প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী মো. আক্কেল আলী, পরিবেশ কর্মকর্তা তুষার পাল এবং কালিহাতী শাখার ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব ও বিপ্লব সরকার।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাজাহান মন্ডল, সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিন এবং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল আহমেদ, সদস্য ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
সংস্থার আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন জোরদার করতে এসএসএসের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.