
এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : জুলাই-আগষ্টে জীবন বাজি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে সামনের কাতারে থেকে যিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে বলেছিলেন- শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা সড়কেই অবস্থান নিয়ে আছি এবং থাকবো 'আপনারা কেউ কাউকে ছেড়ে যাইয়েন না' বীরত্বপূর্ণ ওই শব্দ উচ্চারণ কারী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে বিএনপি'র ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমাদের শুধু ভালো ছাত্র হলেই চলবে না,
একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।"
৩ অক্টোবর (শনিবার) দুপুরে বীরের চারণভূমি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে বিএনপি'র ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন ছাত্র সমাজের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
ভাইয়ের বক্তব্য মীরসরাইয়ের সাধারণ ছাত্র-জনতা ও তরুণ প্রজন্মকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন তিনি, যেখানে কোনো জোর-জুলুম কিংবা ভয়ের রাজনীতি থাকবে না; থাকবে শুধু মেধার সঠিক মূল্যায়ন। অনুষ্ঠান শেষে বিদায় নিয়ে ঢাকা ফিরে যাওয়ার প্রাক্কালে শতো শতো ছাত্র-জনতা সম্বরে শ্লোগান ধরেন- 'আবিদ ভাই এগিয়ে চলুন, মীরসরাইয়ের ছাত্র-জনতা আপনার সাথে'।
ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্য সচিব নাঈম উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের এমপি নুরুল আমিন। এ সময় বিএনপি ও ছাত্রদল সহ অপরাপর সংগঠনের নের্তৃবৃন্দ ও মঞ্চে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.