ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ মাহাবুব আলম
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মালেক, ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনছার আলী মীর এবং মোহনপুর থানা বিএনপির সভাপতি সামিউল হক মুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় নেতা মাহবুব হোসেন, এনামুল হক এবং মোহনপুর থানা বিএনপির ক্রীড়া বিষয়ক আহ্বায়ক আলম ভাইসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান তিনি।"
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.