মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর থানা পুলিশের বিশেষ তৎপরতায় একটি উদ্ধারকৃত হারানো স্মার্টফোন তার সঠিক মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মোহনপুর থানার এক চৌকস অফিসারের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফোনটি ট্রেস করে উদ্ধার করা সম্ভব হয়।
সংবাদ সূত্রে জানা যায়, সম্প্রতি উক্ত মোবাইল ফোনটি হারিয়ে গেলে এর প্রকৃত মালিক মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডির সূত্র ধরে মোহনপুর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কার্যকর নজরদারির মাধ্যমে ফোনটির অবস্থান সনাক্ত ও তা উদ্ধার করে।
উদ্ধারকৃত মোবাইল ফোনটি থানায় উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তার হাত থেকে গ্রহণ করেন এর প্রকৃত মালিক। হারানো পছন্দের ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট প্রকাশ করেন তিনি এবং মোহনপুর থানা পুলিশের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মোহনপুর থানা পুলিশের কর্মকর্তা জানান, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধ দমন ও নাগরিকদের প্রয়োজনীয় সহায়তায় পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.