নিজস্ব সংবাদদাতা
ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেতে যাচ্ছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হচ্ছে।
এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) ৪৪ জন রয়েছেন। ডিআইজি মো. আশিক সাঈদ রয়েছেন পিপিএম-সেবা পাওয়া ৪৪ জনের তালিকায়।
ডিআইজি আশিক সাঈদ বর্তমানে রাজশাহী রেঞ্জের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।সরকারি নীতি পড়ুন
রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়।য ডিআইজি আশিক সাঈদের এই পদকের জন্য মনোনয়ন রাজশাহী রেঞ্জ পুলিশের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.