নিজস্ব প্রতিবেদক
লিলি হল এলাকায় বাইপাস মহাসড়কে দুর্ঘটনা; পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
রাজশাহীর লিলি হল এলাকায় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদের পানিতে পড়ে ডুবে গেছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়কের পাশে থাকা পানিভর্তি খাদে পড়ে যায়। এতে গাড়িটি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়িটি খাদের পানি থেকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.