এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সারাদেশে সরকারি ভাবে রাজনৈতিক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপি'র এমপি নুরুল আমিন এর নের্তৃত্বে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর বিকালে বারইয়ারহাটে পৌরসভার গ্রীণ টাওয়ারের সামনে স্থানীয় ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি'র নির্বাচিত এমপি নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক দিদারুল মিয়াজি।
এ সময় দলের অপরাপর নের্তৃবৃন্দরা বক্তব্য রাখেন।
পরে নুরুল আমিন এমপি'র নের্তৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.