এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি নুরুল আলম (সাবেক মেম্বার) এর নের্তৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ টায় কাটাছড়া ইউনিয়নের সাত্তার ভূঁইয়ার হাটে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও সামসুদ্দিন খোকন এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মোঃ সেলিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মোঃ শহিদ, জাহেদুল ইসলাম চৌধুরী মাসুম, জাবেদ হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মোঃ তাজু উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর নবী রানা প্রমুখ।
পরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের নের্তৃত্বে এক বিশাল মাদক বিরোধী মিছিল সাত্তার ভূঁইয়ার হাট থেকে বের হয়ে প্রায় ২ কিলোমিটার গ্রাম্য রাস্তা প্রদক্ষিণ করে গ্রাম্য বড়ো বাজার বামন সুন্দর দারোগার হাট গিয়ে শেষ হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.