বিশেষ প্রতিবেদক সাগর
নওগাঁর নিয়ামতপুরে পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও মাদক তৈরির উপকরণসহ (ওয়াশ) ৩ জনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা এলাকার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সাদাপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে মোঃ তাজিমুদ্দীন (৩৮), শ্যামপুর খড়িবাড়ী গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৫৬) এবং শ্যামপুর গ্রামের শ্রী রনজিত (৪২)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
নিয়ামতপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.