এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই এর বিএনপি দলীয় নির্বাচিত এমপি নুরুল আমিন মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রত্যন্ত এলাকার জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে দুর্ভোগ কবলিত রাস্তা সমুহের সংস্কার কার্যক্রম চলমান রেখে জনসাধারণের প্রশংসায় ভাসছেন। তিনি নির্বাচিত হওয়ার চলমান ৭ মাসে প্রায় শতো কোটি টাকার সড়ক সংস্কার সহ অন্যান্য খাতে বরাদ্দ আদায় করে নিয়েছেন জাতীয় সংসদে বক্তব্যের মাধ্যমে মীরসরাইয়ের বিভিন্ন দিকে অনোন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ এর মাধ্যমে।
আর তার-ই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষ মীরসরাইয়ের গ্রামাঞ্চলের বড়ো সড়ক চৈতন্যের হাট-আবুরহাট সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন'র অন্তর্গত চৈতন্যের হাট স্থান আবুরহাট সড়ক মুখে এক উদ্বোধনী সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নুরুল আমিন এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট আলী উল কবির ইকবাল, সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম , আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আবছার, মাসুকুল আলম সোহান, মেজবাহ উল হক, গোলাম জাকারিয়া।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নাজিম উদ্দিন, ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের সাবেক সংগ্রাম কমিটির সভাপতি কাজী রেজাউল করিম প্রমুখ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.