নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেশরহাট পৌরসভার বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাসহ প্রায় ৯০ জন এতে অংশ নেন।
কার্যক্রমের শুরুতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে বাজারের বিভিন্ন দোকানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন ও ফগার মেশিন ব্যবহার করে লার্ভাকিসাইড ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।
এ সময় কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের এ স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.