এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের ৯ নং মীরসরাই সদর ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে ব্যাপক গণসংযোগ ও এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন দল নিবেদিত প্রাণ কাজী মোঃ রেজাউল করিম।
তিনি মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি'র এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক তার নিজের এলাকায় বিভিন্ন সমাজ সেবা মুলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
কাজী রেজাউল করিম বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত বিএনপি'র মীরসরাই উপজেলা সংগ্রাম কমিটির সমন্বয়ক ও ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন সংগ্রাম কমিটির আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন।
তার দাবি মতে বিগত সময়ের আন্দোলন- সংগ্রামে সাবেক নুরুল আমিন চেয়ারম্যান ও বর্তমানে নুরুল আমিন এমপি'র সাথে মাঠে থেকে বিশেষ ভূমিকা পালন করেছেন।
বিগত সময়ে রাজপথের একজন শহীদ জিয়ার সৈনিক হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি তার নিজের এলাকা মীরসরাই সদর ইউনিয়নে বিএনপি থেকে দলীয় ভাবে মনোনয়ন প্রত্যাশ করছেন।
অত্যাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে তার মুখোমুখি হয়ে বিস্তারিত পরবর্তীতে তুলে ধরা হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.