এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা (সাবেক থানা) বিএনপি'র সাবেক সভাপতি এবং উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল শারীরিক ভাবে বর্তমানে অসুস্থ্য। তথাপি তিনি নাকি আবারো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নিজের এলাকা ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদে প্রার্থী হবেন! এমন খবরটি হঠাৎ মীরসরাই উপজেলার সর্বোত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা নামে বেনামে ক'জন সাংবাদিক নামধারীদের ডেকে নিয়ে সাক্ষাতকার প্রদান এর নামে লিখিত বক্তব্য আকারে তুলে ধরেছেন বলে ওই সব সাক্ষাতকার নেয়া সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তুলে ধরার সুবাদে জানা গেলো। তিনি (ইকবাল) অতিত সময়ে খুব বিচক্ষণ একজন চেয়ারম্যান ও বিএনপি'র নেতা ছিলেন। যদিও বা তিনি এখন আর আগের মতো নেই। তথাপি, যতোটুকু জ্ঞান বুদ্ধি রয়েছে তার কাছে তা তিনি খরচ করে অন্তত: বিবেচনা করে দেখতে পারতেন তিনি যে সব সাংবাদিক নামধারীদের ডেকে সাক্ষাতকার প্রদান করেছেন সেখানে মীরসরাই উপজেলায় দায়িত্ব রত: জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় ভাবে দায়িত্ব রত: পেশাদারী কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন কি না?
বলাবাহুল্য যে, উনি (আলিউল কবির ইকবাল) খুব ভালো এবং দল প্রেমিক যে সেটা আর বৃহদাকারে বলার অবকাশ রাখে না।
তবে, কথা হচ্ছে- উনার শারিরীক অবস্থা আর আগের মতো নেই যে, সেটা ও বুজার দরকার রয়েছে।
সুতরাং, প্রার্থী না হওয়াটা-ই বেটার ছিলো বলে দলের একাধিক নেতা কর্মী সহ এলাকার অনেকেই মনে করেন। তার পর ও যেহেতু লম্বা ফিরিস্তি নিয়ে মীরসরাইয়ে দায়িত্ব রত: পেশাদারী দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সাংবাদিকদের বাইরে কতেকগুলো মাইক্রো ফোন/বুমধারী সাংবাদিক নামধারীদের সামনে উপস্থাপন করলেন চেয়ারম্যান এর জন্য প্রার্থী হয়ে দল থেকে মনোনয়ন পাওয়ার মানসিকতা রেখে মনের খায়েস পুরন করার জন্য। সেহেতু এখন শুধু দেখার পালা দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয় দেয়া হয় কি না। বলার প্রাসঙ্গিক বিষয় হলো-কয়েকটি মাইক্রো ফোন/বুম দেখা গেলো টেবিলে উনার সামনে! তো কোন্ কোন্ পত্রিকায় এমন নিউজ এসেছে? এবং কোন্ টিভি চ্যানেল এ ও বা এমন সংবাদ টি কয়টার খবরে দেখিয়েছে??
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.