এম, এ কাশেম, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা সাংবাদিক! 'খ্বসে পড়লো মুখোশ, বেরিয়ে আসলো থলের বিড়াল'!!
অতীত মীরসরাইয়ের সাংবাদিকতার ইতিহাসে কলংকজনক অধ্যায় হলো রচিত মৎস্যজীবী লীগের নেতা সাংবাদিক হয়ে সাংবাদিকতা পেশায় জড়িত থাকায়।
বলাবাহুল্য যে, অন্য দশজনের মতো সাংবাদিকরা ও মানুষ। আর মানুষ হিসেবে অন্যান্যদের মতো যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেন পারেন অন্যান্যদের সাথে সাংবাদিকরা ও। তবে, সাংবাদিকতার মহান পেশায় থেকে কোনো রাজনৈতিক দলের নের্তৃত্বে থেকে সাংবাদিকতার পেশায় নিয়োজিত থাকা অশোভনীয়।
এ ছাড়া-কোনো সাংবাদিক কোনো ধরনের অপরাধ এবং অনৈতিক কর্মের সাথে জড়িত থাকার প্রশ্ন-ই উঠে না।
অথচ, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বেলায় তার ভিন্নতার খবর পাওয়া গেছে। এখানকার একাধিক ব্যাক্তি বর্তমানে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে নের্তৃত্ব দিয়ে আসার পাশাপাশি সাংবাদিকতার সাথে ও জড়িত থেকে বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মের জন্ম দিয়ে সাংবাদিকতার মহান পেশাকে কলংকিত করার অভিপ্রায় ঘটিয়ে পুরো সাংবাদিক সমাজকে দল মত নির্বিশেষে সবার কাছে বিতর্কিত করে কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। প্রাসঙ্গিক ক্রমে -গত ২ আগষ্ট উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার এলাকায় বেসরকারি টিভি চ্যানেল 'মোহনা টিভি' ও দৈনিক অর্থনীতি পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী কামরুল ইসলাম ও ভাই সহ কয়েকজন মিলে ইউনিয়ন যুবদলের নেতা আব্বাস উদ্দিন এর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করা সহ তার নাক ও ফাটিয়ে দেয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আহত যুবদল নেতা আব্বাস উদ্দিন এর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা ও দায়ের করেন।
অন্যদিকে সাংবাদিক নামধারী কামরুল ইসলাম ও তার ওপর হামলা করা হয়েছে মর্মে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন বিএনপি'র সমন্বয়ক ফজলুল মুরাদ এবং বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি জামশেদ আলম ফারুক সহ আরো কয়েকজন দলীয় নেতা কর্মীদেরকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। আর গতকাল উক্ত কামরুল ইসলাম আদালতে গিয়ে জামিন চাইতে গেলে আদালত সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ ভিত্তিক অপরাধে দোষী সাব্যস্ত করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাকে।
খবর নিয়ে জানা গেছে, উক্ত সাংবাদিক নামধারী কামরুল ইসলাম বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক এর দায়িত্ব রত:! এ ছাড়া উক্ত আওয়ামী মৎস্যজীবী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দিদারুল আলম নামে আরেকজন। উক্ত দিদারুল আলম বেসরকারি টিভি চ্যানেল 'বাংলা টিভি'র মীরসরাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নানাবিধ: অপকর্মের সাথে জড়িত। এর বাইরে তাদের সাথে আরো কয়েকজন রয়েছেন বলে ও বিশ্বস্ত সূত্র জানায়।
বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে, উক্ত কামরুল ইসলাম ও দিদারুল আলম সহ আরো যারা রয়েছে তারা উপর দিক দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ভিতরে ভিতরে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে মীরসরাইয়ের বিএনপি সহ অন্যান্য প্রায় সব রকম খবরাখবর আদান-প্রদান করে যাচ্ছে।
বিএনপি'র পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়েছে- সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকতে হলে রাজনৈতিক দায়িত্ব ছাড়তে হবে। আর রাজনৈতিক দায়িত্ব পালন করতে হলে সাংবাদিকতা ছাড়তে হবে। এবং দ্বিমুখী মনোভাব নিয়ে কাউকে আর পূর্বেকার মতো চলতে দেয়া হবে না মীরসরাই উপজেলায়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.