নিজস্ব প্রতিবেদক
শিক্ষার পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ১২ দফা দাবি নিয়ে নওগাঁর মান্দায় কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয়, মৈনম বালিকা উচ্চবিদ্যালয় ও দক্ষিণ মৈনম উচ্চবিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মীর শওকত আলী। তিনি শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা ও পরিবেশ উন্নয়নমূলক এ ধরনের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মান্দা উপজেলার ১৩টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.