বিনোদন ডেস্ক
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার সম্পর্ক ও দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হয়ে আসছে। একাধিকবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নানা সময় সমালোচনা ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় এবং মানসিক অবস্থার কথা প্রকাশ করেছেন শ্রাবন্তী। তিনি জানান, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাত পাওয়ার কারণে একসময় মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও মাথায় এসেছিল।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, অনেকবার তার মনে হয়েছে সবকিছু শেষ করে দিতে। তবে পরক্ষণেই নিজেকেই প্রশ্ন করেছেন, একটি ভুল সিদ্ধান্ত বা ভুল মানুষের কারণে কেন তিনি নিজের জীবন শেষ করবেন।
২০০৩ সালে অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ সেই দাম্পত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ২০১৬ সালে। এই সংসারে তাদের একটি ছেলে রয়েছে। অভিমন্যু, যাকে আদর করে ঝিনুক নামে ডাকা হয়। বিচ্ছেদের পর থেকেই ছেলেকে নিয়ে বসবাস করছেন অভিনেত্রী।
নতুন জল্পনা
প্রথম বিয়ের বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান শ্রাবন্তী এবং তাকে বিয়ে করেন। তবে সেই দাম্পত্যও বেশিদিন টেকেনি; মাত্র এক বছরের মধ্যেই তাদের সম্পর্কের ইতি ঘটে।
এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। শুরুতে বিষয়টি অনেকটাই ব্যক্তিগত রেখেছিলেন তারা। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদাভাবে থাকতে শুরু করেন। পরবর্তীতে বিষয়টি গড়ায় আইনি লড়াইয়ে। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.