মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শমজান (৪৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর এলাকার জোতকাদিরপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে। আহত শমজান একই গ্রামের নবীর শাহ্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জোতকাদিরপুর এলাকার মৃত ইনসার মন্ডলের ছেলে মোঃ মুনসুর মন্ডলের বাড়িতে গরু চুরি করতে ঢুকলে স্থানীয় জনতা শিমুল ও শমজানকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়। গুরুতর আহত শমজানকে বাঘা থানা পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গরু চুরির অভিযোগ ও গণপিটুনির ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.