এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ৬ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যার দিকে একটি ফ্রিজ মেরামত (রিপেয়ার) করার পর নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সাথে সাথেই সে'টি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় ঘরগুলোতে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় এলাকাবাসীর প্রাণপণ চেষ্টা এবং খবর পেয়ে ছুটে আসা ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততোক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর প্রায় সব কিছুই শেষ হয়ে যায়।
ঘর ও ঘরের জিনিস পত্র সব হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে যাওয়া পরিবার গুলোর কান্নায় বাতাস ভারী হয়ে আসার অবস্থা সৃষ্টি হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.