জেলা প্রতিনিধি:এস কে দাস
নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য সুধী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রসাদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের অংশগ্রহণে উপজেলা সদরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ জীউ মন্দিরে গিয়ে শেষ হয়।
সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করে ।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ইকরামুল বারী টিপু এমপি । বিএনপির সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী । মান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম। যুবদলের সভাপতি আব্দুল জলিল । ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল মতিন সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীগণ । এবং উপস্থিত ছিলেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনোজিৎ সরকার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত সদস্য বাবু সুকুমল চন্দ্র দাস সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ
সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় নানা আয়োজন ও ভক্তদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
উৎসবের আনন্দে মুখর মান্দা
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ উৎসবের আমেজে শোভাযাত্রায় অংশ নেন।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। একই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সুধী সমাবেশ ও শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ।
মান্দায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও উৎসবের এক মিলনমেলায় পরিণত হয়।।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.