এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ এর ঘোষণা দেয়া হয়েছিলো দলটির পক্ষ থেকে। আর তার ফাঁকে দিয়ে দলের দু'এক নেতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে জানান দিয়েছেন তাদের লংমার্চে হামলা হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। তাদের
আগিম ওই রকম চিন্তনীয় ঘোষণা দেখে দলটির সাধারণ নেতা কর্মীদের মাঝে বিভ্রান্তি ও ছড়িয়ে পড়ার অবস্থা।
সূত্র জানায়, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ নিয়ে চট্টগ্রামের প্রবেশ্বধার মীরসরাই উপজেলা চট্টগ্রামের প্রথম উপজেলা) তে যাত্রা বিরতি করে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
অবশ্য, অনেকেই ওই লংমার্চ কে লং ড্রাইভ আখ্যায়িত করে অনেক কথা বলে যাচ্ছেন।
বলাবাহুল্য যে, লংমার্চ বা লং ড্রাইভ যা-ই হোক্ সে সম্পর্কে আপাতত: কিছু না বলা-ই শ্রেয়।
কারণ, ওই কর্মসূচি শেষোতক ঠিক থাকে কি না তা কেবল আল্লাহ-ই বলতে পারেন।
কেনো না লংমার্চ যারা করার ঘোষণা দিয়েছিলেন তারা ফাঁক ফোকরে আরো একটা ঘোষণা দিয়ে ফেলেছেন! আর তা হলো- তারা বলেছেন-তাদের লংমার্চে হামলা হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে! তবে, ভাগ্যিস হামলা কারা করবে এবং কেনো করবে তা কিন্তু উল্লেখ করা হয়নি। তার পর ও উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওপর দিয়ে দেশের বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামীর নের্তৃত্বাধীন ১১ ঐক্যের উক্ত লংমার্চ সু'শৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে যেহেতু যেতে পারে এবং মীরসরাইতে তাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম ও যাতে করে যেতে পারেন সেই জন্য সম্মিলিত সবার সহযোগিতা একান্ত অপরিহার্য বলে ও মনে করেন মীরসরাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.