নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সময় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে পাশে বড্ডাপাড়া গরুর বাজারে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা,পরে পথ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বড্ডাপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
অনুষ্টানে উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি নাদিয়া পাঠান পাপন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আজমল হোসেন ছোটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মেহদী হাসান পলাশ।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক নুর আলম মাস্টার প্রমূখ। সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, জামাল হোসেন লস্কর, মুর্শেদ জামান জালাল, আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন, হাফিজ মৈশান সাবেক যুগ্ম আহবায়ক সরাইল উপজেলা ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.