নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর চারঘাটে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। একই অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রফিকুলের বিরুদ্ধে চারঘাট থানার জিআর নং-৫/১৪ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও দেখুন
সিটি গাইড এক্সপ্লোর
এশীয় সংস্কৃতি জানা
নির্বাচনী প্রচার পর্যবেক্ষণ
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত রফিকুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, উপজেলার ধর্মহাটা গ্রামের জনক মইদুলের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৪৯ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সাদ্দাম হোসেন নাটোর জেলার মাটিয়াপাড়া গ্রামের মৃত মামুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.