এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলফুয়াদ ইমনের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমন্তপুর ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালি শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলফুয়াদ ইমন বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও স্বাধিকার সংগ্রামের প্রতীক। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার—শ্রীমন্তপুর ইউনিয়নকে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা আগামী দিনে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবো।"
উক্ত আনন্দ র্যালিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.